বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি 
২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা বাধা দেন। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কাঁটাতারের বেড়া না দিয়ে ফিরে যায় বিএসএফ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি জানিয়েছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেইন পিলার ২৮১ নম্বরের সাব পিলার ৩৭ ও ৩৮ নম্বরের নোম্যান্সল্যান্ড এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সব সরঞ্জামাদি আনতে শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বাধা দেয় বিজিবি। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা এবং রাতের মধ্যে সরঞ্জামাদি সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে আমাদের কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
 
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। কারণ এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। তারা কোনও আলোচনা না করেই বেড়া দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো।

/এএম/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি