সীমান্তে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর সীমান্ত এলাকার একটি আলুক্ষেত থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আলুক্ষেতে পড়ে ছিল শ্যামচরণ পাহান (৬৩) নামে ওই ব্যক্তির লাশ।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শ্যামচরণ পাহান পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে।

পুলিশ, বিজিবি জানায়, সকালের দিকে পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপির ২৭৫/৪৭-এস পিলার সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তাজপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যায়। এ সময় একজন কৃষক সীমান্তের ধারে আলুক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন যে, পাশের গ্রামের মানসিক ভারসাম্যহীন শ্যামচরণের মরদেহ পড়ে আছে। তখন তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা পৌঁছায়।

নিহত শ্যামচরণ পাহানের ছেলে প্রণব পাহান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে বাড়িতেই থাকেন। দিনের বেলায় বাইরে যেন না যায়, সেজন্য মাঝেমধ্যে পায়ে শিকল দিয়েও বেঁধে রাখি। সোমবার রাতে পায়ের শিকল খুলে দিয়ে বাবাকে ঘরে শুয়ে দিয়ে আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। এরপর গভীর রাতে বাইরে বের হয়ে দেখি বাবা আর ঘরে নেই। তখন পরিবারের সবাই রাতেই এলাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আজ মঙ্গলবার সকালে লোকজনের মুখে জানতে পারি আমার বাবার লাশ সীমান্তের পাশে একটি আলুক্ষেতে পাওয়া গেছে।’

কড়িয়া বিওপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ শাহ আলম বলেন, ‘ভারত সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ২৭৫/৪৭-এস পিলার এলাকায় আলুক্ষেতে একজনের মরদেহ পরে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাই। স্থানীয় ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শ্যামচরণ মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ