স্কুলের জায়গায় নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়

নাটোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:১২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হচ্ছে বিএনপির কার্যালয়। ইতিমধ্যেই ওই জায়গায় মাটি ফেলে  উঁচু করা হয়েছে। স্থাপন করা হয়েছে বাঁশের খুঁটি। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তাতে ভ্রুক্ষেপ নেই কারও।

তথ্যমতে, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় রয়েছে একটি মার্কেট। সম্প্রতি ওই মার্কেটের পাশেই স্কুলের জায়গায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে বিএনপির কার্যালয় করার উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উঁচু করে ঘর নির্মাণ করছে। নিষেধ করা হলেও এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে-পেলে একটু বসবে- এ জন্য বসার জায়গা করা হচ্ছে।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোনও স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ওই অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস