জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যা: মা ও দুই ছেলে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ২১:৫৮ আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:৫৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে সাইদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মা ও দুই ছেলে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২-এর বগুড়া কোম্পানির সদস্যরা বুধবার রাতে শাজাহানপুর উপজেলার পেরিরহাট, গন্ডগ্রাম ও বেতগাড়ী বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করেছেন। আইনি ব্যবস্থা নিতে তাদের জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২-এর বগুড়া কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের শহিদুল ইসলামের ছেলে আয়নাল ইসলাম (৩২), তার ভাই আল আমিন (২৮) ও মা জহুরা বেগম (৪৫)।

র‌্যাব ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে জমিতে আইল দেওয়া নিয়ে বিরোধে আসামিরা সাইদুল ইসলামকে (৫৮) এলোপাতাড়ি মারধর করেন। ৩০ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা করা হয়। বুধবার রাত পৌনে ১টার দিকে গোপনে খবর পেয়ে র‌্যাব বগুড়ার গাবতলীর পেরিরহাট বাজারের পাশে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি আয়নাল ইসলামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে রাত সোয়া ২টার দিকে শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস মোড় এলাকা থেকে ৩ নম্বর আসামি আল আমিন এবং রাত সোয়া ৪টার দিকে গন্ডগ্রাম থেকে ৪ নম্বর আসামি জহুরা বেগমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি