যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১১:১৭ আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৭

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সাত নেতার বহিষ্কারাদেশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর রাতে জেলা যুবদল ওই আদেশ প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে।

সকালে জেলা যুবদলের দফতর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সাত নেতাকে বহিষ্কার করা হয়। তবে রাতেই জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন হোসেন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

তারা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সেলিফ আল আকবার শশী এবং দৌলতপুর ইউনিয়নের হাফিজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ও পরিস্থিতি, মূল্যায়নের  ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার হওয়া নেতাদের দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি আল আমিন খান বলেন, আমরা মূলত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবদলের কাছে সুপারিশ করতে পারি। সরাসরি জেলা যুবদল থেকে বহিষ্কার করতে পারি না। সেজন্য বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার গেটেই পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা আটক
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম