মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম

রাজশাহী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২

রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতেন। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১টার দিকে বাগবিতণ্ডার একপর্যায়ে আমিনুল হাঁসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা-পুলিশ।

ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত