বাংলাবান্ধা স্থলবন্দর সোমবার থেকে ৬ দিন বন্ধ 

পঞ্চগড় প্রতিনিধি 
১১ অক্টোবর ২০২১, ১০:০৩আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:০৩

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার ছুটিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ সময় বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ যাত্রীদের (ইমিগ্রেশন চেকপোস্ট) চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান আঁখি ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) লিমিটেড,  সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানিকারক গ্রুপ ও শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় পূজার কারণে ছয় দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের