গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীসহ ৬ আ.লীগ নেতা বহিষ্কার 

গাাইবান্ধা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার নেতারা হলেন—নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল ইসলাম এবং জাতীয় শ্রমিক লীগের ভাতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মাহফুজার রহমান।

এ ছাড়া বহিষ্কৃত (বিদ্রোহী) নেতা নজল হোসেনের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নেওয়ায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন— ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াহেদুর রহমান চৌধুরী (রোজ), ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল গাছু ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুস সোবহান। তাদের মধ্যে নুরুল হোসেন বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নজল হোসেনের বড় ভাই। আবদুস সোবহান স্বতন্ত্র প্রার্থী সামিউল ইসলামের বড় ভাই। 

জাকারিয়া খন্দকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাসহ তাদের পক্ষে থাকায় ছয় নেতাকে বহিষ্কার করা হয়। এর আগেও গত ১৭ জানুয়ারি একই অভিযোগে বহিষ্কার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকে। এ নিয়ে সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে মোট ১৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান