১৪ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

হিলি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১১

ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতায় ১৪ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পাথরবাহী ট্রাক প্রবেশ করে।

তবে আগের মতো ওভারলোডিং নয়, সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রাকের নির্দিষ্ট পরিমাণ পণ্য পরিবহন মোতাবেক (আন্ডারলোডিং) পাথর আমদানি শুরু হয়েছে। দুপুর পৌনে ১টা পর্যন্ত বন্দর দিয়ে ৩৩৮ টন চিপস পাথর নিয়ে ১৩টি ট্রাক প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে নানা জটিলতায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে বন্দর দিয়ে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। তবে এ সময় দেশটির সরকারি নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট পরিমাণ (আন্ডারলোডিং) বোল্ডার পাথর আমদানি অব্যাহত ছিল। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম।তারা জানিয়েছিলেন, রবিবার থেকে চিপস পাথর রফতানি করবেন। সে অনুযায়ী আজ চিপস পাথর রফতানি করায় বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। 

বন্দর দিয়ে ৩৩৮ টন চিপস পাথর নিয়ে ১৩টি ট্রাক প্রবেশ করেছে

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে বোল্ডার পাথরের আমদানি অব্যাহত থাকলেও ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। আজ পুনরায় ভারত থেকে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। আমদানি শুরু হওয়ায় করে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, ভারতে গত ১২ ফেব্রুয়ারি থেকে ওভারলোডিং বন্ধসহ ট্রাকের পার্কিং চার্জ দিনে ১শ’ টাকার স্থলে ৪শ’ টাকা, হল্টেজ চার্জ সারাদিনে ৩০ টাকার পরিবর্তে ঘণ্টাপ্রতি ৫০ টাকা করে নেওয়া শুরু। এর প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর রফতানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের