আ.লীগ নেতাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১২:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:৫৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ সরকার পুরোপুরি আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই দলটির নেতারা যখন গণতন্ত্রের কথা বলেন, তখন সেটা আমাদের কাছে হাস্যকর মনে হয়।’

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুর্নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্র যে মানবাধিকার রিপোর্ট, সে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো এসেছে, যা প্রমাণ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ নিজেরাই টের পাচ্ছে, দেশ এখন সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এখানে নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার বিষয় নয়। রাষ্ট্রদূতদের আমরা কখনও ডাকি না। তারা আগেও করতেন এখনও করেন অফিসে নিয়মিত এসে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

/এসএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি