নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ আসন পাবে: জমিরউদ্দিন সরকার

পঞ্চগড় প্রতিনিধি 
১৪ মে ২০২২, ১৯:৫৪আপডেট : ১৪ মে ২০২২, ১৯:৫৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, ‘বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি শতকরা ৮০ শতাংশ আসন পাবে।’

শনিবার (১৪ মে) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জমিরউদ্দিন সরকার বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছে। বিএনপি বর্ন ফর ডেমোক্রেসি, বর্ন ফর ল (বিএনপির জন্ম গণতন্ত্র ও আইনের জন্য)। বিএনপির ওপর দিয়ে বহু ঝড় গেছে, তারপরও বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা সবসময় জনসাধারণকে নিয়েই কাজ করেছি। আজকে যত উন্নয়ন, সব হয়েছে বিএনপির আমলে। বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী। ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কেউ বিএনপি করে না। যারা ক্ষমতায় আছেন তারা বিদেশি, পুলিশ ও সরকারি চাকরিজীবীদের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়াক, তাহলেই বোঝা যাবে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নেই। আইনের শাসন না থাকলে দেশে শান্তি স্থাপিত হতে পারে না। জনগণ নিজের মতো ভোট দিতে পারে না। দেশের উন্নতি করার যে স্তর তা ভেঙে পড়েছে। দেশে গণতন্ত্র নেই। বাইরের পরামর্শ নিয়ে বিএনপি কোনোদিন কাজ করেনি। ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ কারও কাছে মাথা নিচু হয়ে থাকতে পারে না। দেশটাকে আপনারা ডুবিয়েছেন। আপনাদের নিজেদের ভেতরেই অনেক দ্বন্দ্ব। ’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচন যদি আওয়ামী লীগের অধীনে হয় তাহলে আবারও আগের মতোই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন। মানুষ যাকে পছন্দ করবে তারাই দেশ চালাবে। আপনারা আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন, আপনাদের মানুষ ভোট দিতে চায় না কেন? আমরা শাসনে বিশ্বাসী নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’ 

সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌরসভা মেয়র মো. তৌহিদুল ইসলাম ইসলাম, জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী