বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৬) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ ও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত ১১টার জেলার সদর উপজেলার দাইনুর সীমান্তে বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিনার সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে খানপুর উচ্চবিদ্যালয়েরে নবম শ্রেণির শিক্ষার্থী। লাশ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় পড়ে আছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একই ইউনিয়নের খানপুর এলাকার সালমানের ছেলে সাগর (২০)। নিখোঁজ রয়েছেন একই এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮)।

বিষয়টি স্বীকার করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, অবৈধ প্রবেশের ফলে রাতে সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে মিনার নিহত ও সাগর আহত হয়। নিহতের লাশ সীমান্তের শূন্যরেখায় পড়ে রয়েছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আহত সাগরকে বিএসএফ তাদের এলাকায় নিয়ে গেছে। মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বলে বিএসএফ দাবি করেছে।

দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেন, এই বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনও মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম