‘শেখ হাসিনা ছাড়া কাউকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ’

লালমনিরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, ‘জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিয়েছেন। বিএনপি খুনির দল। বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জেনারেল জিয়া বিএনপি গঠন করেছেন। কাজেই বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় কিংবা ক্ষমতার বাইরে—যে অবস্থায় থাকুক, তারা মূলত হত্যার রাজনীতি করে।’

তিনি বলেন, ‘খুনিদের কারণে বঙ্গবন্ধু আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। তবে তার কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে ক্ষমতায় দেখতে চায় না, চিন্তাও করেন না। তারেক জিয়া ও খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ কোনোদিন সাড়া দেবে না।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। বিকালে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি