খাবারে তেলাপোকা, ক্রাউন বিরিয়ানি হাউজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

খাবারে তেলাপোকা পাওয়ায় চট্টগ্রাম নগরীর কোর্ট বিল্ডিং এলাকার ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে নানা অভিযোগে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের  সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন উপস্থিত ছিলেন।

ভোক্তা অ‌ধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘নানা অভিযোগে নগরীর পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে খাবারে তেলাপোকা পাওয়ায় ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে আট হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ওয়্যারলেস এলাকার রুহুল আমিন স্টোরকে আট হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কাটা ওষুধ সংরক্ষণের অভিযোগে নাহার ফার্মেসিকে ১৫ হাজার, হলি ফার্মেসিকে তিন হাজার ও আর এ কে ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের