অস্থির চিনির বাজারে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৭:২০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:২০

চিনির বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে কুড়িগ্রামে বাজার তদারকিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়। শনিবার (২২ অক্টোবর) জেলা শহরের চিনির বাজারে অভিযান চালায় সংস্থাটির বাজার তদারকি দল। 

অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা শহরে চিনির তিনটি পাইকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রি করায় শহরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে পাঁচ হাজার, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় কালিবাড়ির এন কে ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র কুন্ডুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন। 

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম