রংপুর সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেতা!

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ২৩:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২৩:০৪

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন একই সিটির গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। দলীয়ভাবে বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের পর তিনি মনোনয়নপত্র দাখিল করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। একই দিন দুপুর ১২টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বাবলা। সোমবার রাত সাড়ে ৯টায় এই নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ প্রতিনিধিকে জানান, সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

এক প্রশ্নের জবাবে রংপুর মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা জানান, বিএনপি বর্তমান সরকারের  অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। কিন্তু রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এর আগেও দুইবার দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচন করার জন্য অনেক দিন আগে থেকে তিনি গণসংযোগ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়াসহ কাজ করে যাচ্ছেন। তার প্রাথমিক প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সব কাগজপত্র তৈরি করে রেখেছেন। কাল সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার কারণসহ পুরো বিষয়টি জানাবেন।

এদিকে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মহানগর বিএনপি নেতা বাবলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রাক প্রস্তুতির প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসেছিলেন। তিনি রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিনের সঙ্গে আলোচনাও করেছেন।

এদিকে কাওছার জামান বাবলা মেয়র পদে প্রার্থী হচ্ছেন এবং সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিষয়টি জানাজানি হলে রংপুরের বিএনপি নেতাদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির মহানগরের বেশ কয়েকজন নেতা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, বিএনপি অনেক আগেই ঘোষণা করেছে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না। সেক্ষেত্রে বাবলা সাহেব নির্বাচন করলে তার নিজ দায়িত্বে করবেন। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে বিএনপি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না- এটাই শেষ কথা।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী