ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র

রংপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষই লাঠি, হকিস্টিক, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু করে পুরো পার্কের মোড়সহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসব চলাকালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত এক যুবক উত্ত্যক্ত করে এবং অশালীন অঙ্গভঙ্গি করে। এ নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত যুবকের বাগবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পার্কের মোড় এলাকায় এক শিক্ষার্থীকে বহিরাগত কয়েকজন আটক করে লাঞ্ছিত করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী আটক করে রাখা শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে দুইপক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পরে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুইপক্ষই পরস্পরের বিরুদ্ধে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে শতাধিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ৩/৪টি দোকান ভাঙচুর হয়। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। রাত ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ) মারুফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুইপক্ষই একে অপরকে দায়ী করেছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের