বাবার হাতে প্রাণ গেলো মা-বোনের, অভিভাবকহীন শিশুটি পেলো ১০ হাজার টাকা

নীলফামারী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১০

নীলফামারীর ডোমারে মা ও বোনকে হারানো ছয় মাস বয়সী ইয়াছিনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা সমাজসেবা অধিদফতর। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ওই কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এমদাদুল হক প্রামাণিক চেকটি তুলে দেন শিশুটির নানা আব্দুল করিমের হাতে।

বাবার নির্মমতায় ইয়াছিনের মা রত্না পারভীন (২৫) ও বোন ইয়াসমিন আক্তার (৩) প্রাণ হারায় ছয় মাস আগে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছিল ১৪ দিন বয়সী শিশুটিও। আর মা-বোনকে হত্যার দায়ে বাবা জিয়ারুল ইসলামও (৩০) কারাভোগ করছেন। বর্তমানে ইয়াছিন ছয় মাসে পা রেখেছে। আর অসহায় এই শিশুটিকে সহায়তা করেছে সমাজসেবা অধিদফতর।

উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে গত বছরের ৩১ আগস্ট হত্যার ঘটনাটি ঘটে। হত্যা ও শিশুটির অবস্থা নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর নীলফামারী সমাজসেবা অধিদফতরের উপপরিচালকের কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেন শিশুটির নানা। দীর্ঘ প্রক্রিয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে ডেকে চেকটি হস্তান্তর করা হয়।

দিনমজুর নানা আব্দুল করিম বলেন, ‘ওর তো এখন আর কেউ নাই, আমরাই সব। বাবা আছে জেলে, বাকি সব আল্লাহ করবেন।’

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এমদাদুল হক প্রামাণিক জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকার চেক ইয়াছিনের নানা আব্দুল করিমের হাতে তুলে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়লো সিলিং ফ্যান, গুরুতর আহত শিক্ষার্থী
লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি