লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বিঘ্নিত

লালমনিরহাট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০

লালমনিরহাটে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এই পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পাটগ্রাম ও বুড়িমারী স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার নুর আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি পাটগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হয়। পরে লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম