ঘুষ নেওয়ায় শিক্ষা কর্মকর্তার বেতন গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ১৬:৫০আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:৫৩

প্রকাশ্যে ঘুষ নেওয়ার অপরাধে নীলফামারীর ডিমলা উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদকে শাস্তি হিসেবে দুই বছরের জন্য বেতন গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ওই আদেশ জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের এক স্বাক্ষরে গত ২৬ জুন এই আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, তার সার্ভিস বুকে এটি লেখা থাকবে।

এ ছাড়াও নুর মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে বিধিমালা অনুযায়ী বর্তমান বেতন গ্রেডের দুই ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আদেশটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী দুই বছর বহাল থাকবে। অর্পিত দণ্ডের মেয়াদ শেষ হলে তিনি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। ভবিষ্যতে ওই অর্থ বকেয়া বেতন হিসেবেও পাবেন না।

সূত্র জানিয়েছে, ২০২২ সালের ২৪ আগস্ট নুর মোহাম্মদ দরকষাকষি করে ঘুষ নেওয়ার বিষয়টির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এতে ওই কর্মকর্তার শুনানি সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদফতর থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

/এফআর/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি