বাড়িতে গাঁজা সেবনের আসর, বাবা-ছেলেসহ ৬ জনের জেল-জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক বাড়িতে গাঁজা সেবনের আসর বসিয়ে অসংলগ্ন আচরণ করায় বাবা-ছেলেসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজোয়াটারি গ্রামে এ অভিযান চালানো হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আজোয়াটারি গ্রামের বাবলু মিয়ার বাড়িতে গাঁজা সেবনের আসর বসেছিল। এ সময় সেবনকারীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেইসঙ্গে ছয় মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ১৮০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

এর মধ্যে বাবলু মিয়াকে ১০ দিন এবং তার ছেলে রুবেল আহমেদকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদের সহযোগী একই গ্রামের ফারুক মিয়া, মিন্টু মিয়া, কুটিচন্দ্রখানা গ্রামের শাহাজাহান আলীকে ১০ দিন এবং রফিকুল ইসলামকে দুই দিনের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানম বলেন, ‘দণ্ডপ্রাপ্তরা গাঁজা সেবনরত অবস্থায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছিল। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আছাদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত মাদক ও সরঞ্জাম আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি