মিছিল নিয়ে নাশকতা চালানোর চেষ্টা, জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

হিলি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মিছিল নিয়ে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর পৌর শহরের পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে উঠলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জামায়াত নেতা উপজেলার চিরিরপাড় বুজুরুকগংগাপুর এলাকার আব্দুল মান্নান (৬৫), শ্যামনগর এলাকার মোজাফ্ফর রহমান (৭৩), জোতমাধব এলাকার জামিল হোসেন (৩৫), পার্বতীপুরের লালবিলাস এলাকার জিয়াউর রহমান (৩৭), বিরামপুরের খিয়ারমামুদপুর এলাকার নুরুজ্জামান (৪০), জামায়াত কর্মী মাধুপুর এলাকার ওমর ফারুক (৩২), পার্বতীপুর এলাকার হাবিবুর রহমান (১৮), মুকুন্দপুর এলাকার আনোয়ার হোসেন (৪০), রফিকুল ইসলাম (৫৫), বুজরুগঙ্গার আক্কাস আলী (৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইসমাইল হোসেন (৩২), বিরামপুর পূর্ব জগন্নাথপুরের শামসুদ্দিন আহমেদ (৫৫), কলেজপাড়ার আনোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দার নাঈম ইসলাম (১৮), টাটকপুর এলাকার সাজ্জাদুর রহমান (৩২) ও চাঁদপুর এলাকার তোতা মিয়া (৬৭)।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মসজিদ থেকে ৮০ থেকে ১০০ জন জামায়াত নেতাকর্মী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে যান তারা। সেখানে যানবাহন চলাচল বাধাগ্রস্ত করে নাশকতা সৃষ্টির চেষ্টায় চালান। এ সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘শহরে মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী