হিলির বাজারে কাটিমন আম, দাম কত?

হিলি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬

দেশীয় আমের মৌসুম শেষ হয়ে গেছে। নতুন আমের জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দিনাজপুরের হিলির বাজারে ইতোমধ্যেই উঠে গেছে অসময়ের কাটিমন আম। দেখতে সুন্দর আকারে বেশ বড় ও সুস্বাদু ফলটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। অসময়ের এই ফলের স্বাদ গ্রহণে কেউ কেউ কিনছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে হিলি বাজারের একটি দোকানে ফলটি দেখা গেছে।

ফল কিনতে আসা মাহবুব আলম বলেন, বাজারে পরিবারের জন্য ফল কিনতে এসে আম দেখতে পেলাম। আকারে বেশ বড়, দেখতেও বেশ সুন্দর। আবার নাকি খুব মিষ্টি যার কারণে শুনেই কেনার ইচ্ছা হলো। তবে দামটা অনেক বেশি ২৬০ টাকা কেজি। এরপরও অল্প পরিমাণে কিনেছি।

অপর ক্রেতা নূরে আলম বলেন, বাজারে আজকেই প্রথম অসময়ের আম দেখলাম। দাম দেখা কেনার ইচ্ছা হারিয়ে গেছে।

ফল বিক্রেতা নেপাল চন্দ্র বলেন বলেন, নওগাঁর সাপাহারে কাটিমন জাতের আম চাষ শুরু হয়েছে। ইতোমধ্যেই সেই বাগানে আম আসছে। গতকাল আমি সেই বাগান থেকে কিছু আম এনেছি। বাগান থেকে ২০০ টাকা কেজি দরে নিয়েছি। এর সঙ্গে পরিবহন খরচ, এর উপর শর্টেজসহ আমে দাগ বা নষ্ট হওয়া রয়েছে। সবকিছু হিসেব করে আমি কেজি ২৬০ টাকা দরে বিক্রি করছি। আনার পর গতকালই অর্ধেক বিক্রি হয়ে গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, কেউ যেন কোনও পণ্যের দাম অহেতুক বাড়াতে না পারে সে জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে নিয়মিত বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যাদের দোষ পাওয়া যাচ্ছে তাদেরকেই জরিমানা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম