স্কুলের জায়গা দখল করে ‘বইহীন’ পাঠাগার, চলে দলীয় অনুষ্ঠান

লালমনিরহাট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ০১:৩১আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০১:৩৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের জায়গা দখল করে ‘শেখ রাসেল পাঠাগার’ নামের ব্যানার টানিয়েছেন স্থানীয় যুগলীগ নেতারা। নামে পাঠাগার হলেও সেখানে নেই কোনও বইপত্র। রাখা হয় না পত্রিকাও। দলীয় কাজ আর আড্ডাবাজিতেই সীমাবদ্ধ সেখানকার কর্মকাণ্ড। ১০ বছরেরও বেশি সময় ধরে জমিটি এভাবে বেহাত থাকলেও কিছুই বলেনি স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘পাঠাগারটি তৈরির সময় শেখ রাসেল স্মৃতি পাঠাগার করা হয়। তারা স্কুল থেকে কোনও লিজ গ্রহণ করেনি। কোনও রকম ভাড়াও দেয় না।’

নামুড়ী স্কুলের প্রধান শিক্ষক কাজি ছাত্তার বলেন, ‘এখন সবকিছু বলা যায় না। আগের প্রধান শিক্ষক ও কমিটি আওয়ামী লীগপন্থি ছিল। জোর-জবরদস্তি করে পাঠাগারটি করেছে। কোনও ভাড়া বা লিজ নেয়নি।’

পাঠাগারের নাম করে দখল করা জমিতে ঘর বানিয়ে চলছে রাজনৈতিক অনুষ্ঠান

আব্দুর রহমান নামে স্থানীয় একজন জানান, ওখানে বইয়ের তাক নেই। একারণে বইও নেই। নামুড়ীতে আর কোনও জায়গা না থাকার কারণে ছাত্রলীগ ও যুবলীগের সব প্রোগ্রাম ওখানেই করা হয়।

যুবলীগ নেতা সায়েম মোল্লা বলেন, জায়গাটি অনেক দিন থেকে স্কুল তাদের বলে দাবি করছে। আবার ইউনিয়ন পরিষদও দাবি করছে। এমন অবস্থায় লিজ বা ভাড়া নেওয়ার সুযোগ নাই।

/এফএস/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী