দিনাজপুরে বিজিবি-বিএসএফের বৈঠক

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

দিনাজপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ২২:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:৫৭

সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশরোধে দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের বিরল সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল ও বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর অংশ নেন।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে হত্যা, মাদক, চোরাচালানরোধ, শিশুপাচার ও অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব কার্যক্রমে দুই দেশের বাহিনীর অংশগ্রহণ অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আরও বৈঠক করার ব্যাপারে আলোচনা হয়। কাঁটাতারের বেড়া কাটা বন্ধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে গুরুত্বারোপ করা হয়। 

বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর। এর আগে সকালে বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দল বিরল-কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির সদস্যরা। বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল।

বৈঠক শেষে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের বিএসএফের সঙ্গে প্রায়ই আমাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। আজকের সৌজন্য সভায় সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। তারাও এই বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এক্ষেত্রে একসঙ্গে কাজ করার পূর্ণ সম্মতি আছে তাদের।’

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে দেশের নির্বাচন নিয়ে তাদের সঙ্গে তেমন কোনও কথা হয়নি। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান এসব বন্ধের প্রচেষ্টা চলছে। তাদের সঙ্গে আজ এসব বিষয়ে আবার কথা হয়েছে। এর বাইরে কোনও আলোচনা হয়নি। এসব কাজ যেন আমরা যৌথভাবে আরও ভালোভাবে করতে পারি, সেটাই আলোচনা করেছি।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে