রংপুরে কোন জেলায় আজকের তাপমাত্রা কত?

লালমনিরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯

তীব্র শীত বইছে উত্তরবঙ্গে। রংপুর বিভাগের সাত জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বিরাজ করছে। শীত ও ঘন কুয়াশায় সঙ্গে হিমবাহ নাকাল করে তুলেছে জনজীবন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় লালমনিরহাটে ৯.৬, গাইবান্ধায় ১০.৮, নীলফামারীতে ৮.৮, দিনাজপুরে ৮.২, কুড়িগ্রামে ৮.৪, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১০.৬, রংপুরে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রংপুর বিভাগের সবকটি জেলায় আগামী ২৭/২৮ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। জেলাগুলোর বর্তমান তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।

এদিকে, আলু, তামাক, ধানের বীজতলাসহ প্রাণী খামারগুলোতেও শীত ও কুয়াশার প্রভাব পড়ছে। শীত ও কুয়াশায় নাকাল হয়ে উঠেছে জনজীবন।

এ পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলার মোট জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা অনেক কম। প্রতি ইউনিয়নে ৪৫০টির মতো কম্বল ভাগে পড়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, মন্ত্রণালয়ে আরও ৫০ হাজার কম্বলের চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ এলেই বিতরণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম