ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

হিলি প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ১৪:৪৪ আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৪:৪৪

দিনাজপুরের নবাবগঞ্জে ইন্টারনেট সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৪) নামের এক ইন্টারনেট (ওয়াইফাই) ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার মালারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের কাঞ্চনডোব গ্রামের এনামুল ইসলামের ছেলে।

নিহতের চাচাতো ভাই আরমান আহাম্মেদ বলেন, ‘রাশেদুল দাউদপুর এলাকায় ইন্টারনেটের (ওয়াইফাই) ব্যবসা পরিচালনা করে আসছিল। শুক্রবার সকালে মালারপাড়া বাজারে ইন্টারনেট সংযোগ মেরামত করার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম