আ.লীগ এখন পুলিশ লীগ, কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ২২:৫১ আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২৩:১০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে, জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। এই দেশকে তারা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নেই, আছে সব পুলিশ লীগ। সবকিছু নির্ধারণ করে দেয় পুলিশ। তারা বলে, আমরাই তো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি।’ 

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। গত ৮ এপ্রিল হরিপুর থানা পুলিশের হেফাজতে উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন মারা যান।

পুলিশ বিনা কারণে আকরামকে তুলে নিয়ে হেফাজতে পিটিয়ে হত্যা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আকরামের ঘটনা নতুন নয়। আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০-৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। গত কয়েক দিনের মধ্যে ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা। দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে। তাহলে দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে, সেটি ভাবার বিষয়। দেশের যারা রক্ষক তারাই আজ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।’

পুলিশের হেফাজতে আকরামকে কেন জীবন দিতে হলো প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘এবার আপনাদের ঈদ আনন্দের হয় নাই। দানবীয় সরকার আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলেমেয়েরা অধিকারের জন্য লড়াই করছে। ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য লড়ছে। অথচ এই দানবীয় সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে। আজ তারা গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপক, প্রখ্যাত কাউকে সম্মান করে না। গোটা পৃথিবী যাকে চেনে, সেই নোবেল বিজয়ীকেও শাস্তি দিয়েছে। এ অবস্থায় একটা দেশ চলতে পারে না।’

আমরা নির্বাচন চাই উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সবাই যেন অবাধে, বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই। আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এমন একটি সরকার চাই, যে সরকার দেশের মানুষের কথা শুনবে।’

সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম