মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল

নীলফামারী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

নীলফামারীর কিশোরগঞ্জে বাঁশঝাড়ে ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল পাওয়া গেছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের অবিলের বাজার এলাকায় বাঁশঝাড়ে মাটি কাটার সময় অস্ত্রগুলো পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এগুলো লুকিয়ে রেখেছিল।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল।

পুলিশ ও স্থানীয় লোকজন, সোমবার বিকালে অবিলের বাজার এলাকায় বাঁশঝাড়ে মাটি কাটার সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল দেখতে পান শ্রমিকরা। তারা পুলিশকে খবর দেন। রাত সোয়া ১০টার দিকে সেখানে গিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বিকালে বোম ডিসপোজাল ইউনিট অস্ত্রগুলো উদ্ধার করেছে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোরহার্দী বলেন, ‘পুরাতন একটি বাঁশঝাড়ে মাটি খননের সময় অস্ত্রগুলো বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমাদের ধারণা, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এগুলো লুকিয়ে রেখেছিল।’

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল উদ্ধার করা হয়েছে। এগুলো অনেক পুরোনো। এখন আর কার্যকারিতা নেই। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এসব অস্ত্র লুকিয়ে রেখেছিল। সক্রিয় থাকলে এগুলো নিষ্ক্রিয় করবে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।’

/এএম/ 
সম্পর্কিত
লুট হওয়া অস্ত্র উদ্ধারই এসআরবির জন্য বড় চ্যালেঞ্জ
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি