পুকুরে ভাসছিল ভাইয়ের লাশ, জাল ফেলে মিল‌লো বোনের

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৫) ও রিয়া মনি (১০) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে  উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ ঘটনা ঘটে। কু‌টি গ্রামের রবিউল ইসলামের সন্তান। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সিফাত ও রিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কোনও এক সময় সিফাত পুকুরে পড়ে যায়। স্থানীয়‌দের ধারণা, ছোট ভাইকে উদ্ধার কর‌তে রিয়া পুকুরে নামলে সেও ডুবে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে-মে‌য়ে বাড়িতে না ফেরায় তা‌দের মা খুঁজ‌তে বের হন।

তিনি পুকুর পাড়ে গি‌য়ে পানিতে সিফাতের লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গি‌য়ে সিফাতের লাশ উদ্ধার করেন। পুকুর পাড়েরে রিয়ার স্যান্ডেল দেখে সন্দেহ হলে পুকুরে জাল টেনে তার লাশও উদ্ধার করেন স্বজনরা।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের