যুবদলের পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬

ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন, ওই তিন জন শহরের কাঁচামালের আড়তে গিয়ে নিজেদের যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বলে দাবি করে পিকনিকের চাঁদা দাবি করেন। সেসময় দোকানদারদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ছাত্রদলের জেলা সভাপতি মো. কায়েস বলেন, ‘আমরা প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছিলাম যুবদলের নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হচ্ছে। সোমবার বিকালে ব্যবসায়ীরা হাতেনাতে তিন জনকে ধরে পুলিশে দিয়েছে। অভিযোগ পেয়ে ৯ নম্বর ওয়ার্ডের যুবদল ও ছাত্রদলের সঙ্গে কথা বলে নিশ্চিত হই, আটককৃতদের সঙ্গে আমাদের দলের কোনও সম্পৃক্ততা নেই। তারা আগে যুবলীগের কর্মী ছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, ‘বোঝাই যাচ্ছে পরাজিত শক্তি অপকর্ম করে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‌‘চাঁদা নেওয়ার অভিযোগে তিন জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ 

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী