রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঠাকুরগাঁও-যশোরে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও ও যশোর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২২:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:৫৩

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঠাকুরগাঁও ও যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মুখরিত করে তোলেন তারা। শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে এই মিছিল শুরু হয়। চৌরাস্তায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত অসঙ্গতিপূর্ণ কথা বলায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন। সম্প্রতি রাষ্ট্রপতির উক্তি জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে।

তারা বলেন, আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশ থেকে হটিয়েছি তেমনি তাদের দোসরদেরকেও হটাও। রাষ্ট্রপতির পদত্যগের দাবিতে ছাত্র-জনতাকে আবারও একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।

যশোরে মিছিল

এদিকে, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা। এরপর সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় ঘুরে ফের যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

অবিলম্বে তারা রাষ্ট্রপতি পদত্যাগের হুঁশিয়ারি দেন। একইসঙ্গে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী