দিনাজপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

হিলি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪

দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাস (৫৫) নামের এক চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার লোহারবন্দর এলাকার স্কুলপাড়ার আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ভরত চন্দ্র উপজেলার কালুপাড়া পিটানীগাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভরত চন্দ্র সোমবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মঙ্গলবার সকালে কায়ছারুল নামে এক ব্যক্তি আমবাগানে লাশটি দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ভরত চন্দ্রকে অন্য কোন জায়গায় হত্যা করে পরে এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করছি ভরত চন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোভ্যান নিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম