দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন হেরিটেজ পরিবহন বাসের চালক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০), ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর বাজার এলাকার আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সুনদরই গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুরগামী একটি ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ। 

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনও উদ্ধারকাজ চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম