আইন ভেঙে সীমান্তের শূন্যরেখায় দেড় কিলোমিটার বেড়া দিলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ২২:২৪ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিধি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেশটির সীমান্তরক্ষীরা। এ ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও ইউনুস আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনুস আলী বলেন, দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৮-এর তিন ফিট দূরত্বে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। যার দৈর্ঘ্য দেড় কিলোমিটার।

আইন ভেঙে সীমান্তের শূন্যরেখায় দেড় কিলোমিটার বেড়া দিলো বিএসএফ

তবে এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ৫১ বিজিবির কমান্ডারের ০১৭৬ কোডের নম্বরটিতে কল করলেও রিসিভ হয়নি।

৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থল থেকে দূরে আছি। অন্য কারও কাছ থেকে আপনাকে জানতে হবে।

আইন ভেঙে সীমান্তের শূন্যরেখায় দেড় কিলোমিটার বেড়া দিলো বিএসএফ

সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভূখণ্ডের বাইরে এসে দহগ্রাম ও দহগ্রাম ক্লাব পাড়া এলাকার আন্তর্জাতিক পিলারের ৮ বাই ৪১ এস পিলারের অভ্যন্তরে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর আকস্মিক কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

এ অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। অপরদিকে ভারতের অংশেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আইন ভেঙে সীমান্তের শূন্যরেখায় দেড় কিলোমিটার বেড়া দিলো বিএসএফ

আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনও দেশ তাদের সীমানায় বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা। কিন্তু কিছুক্ষণ পরে আবারও বিএসএফের অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে একপর্যায়ে ক্ষমতা খাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন।

স্থানীয়রা বলেন, বিজিবি সদস্যরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে পরে তারা আর কোনও বাধা দিতে পারেননি। তারা বাধা না দেওয়ায় বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম