বা‌ড়িতে এসে গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৯ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৩

ছাত্রলীগের কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে (২৭) গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রাম থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।‌ দোলনা ক‌বিরমামুদ গ্রা‌মের দুলাল হোসেনের মে‌য়ে। তি‌নি ঢাকা থে‌কে গোপ‌নে বা‌ড়ি‌তে ফি‌রেছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছি‌লেন।  গ্রেফতার এড়া‌তে সম্প্রতি গ্রা‌মের বা‌ড়ি‌তে ফেরেন। পু‌লিশ গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌কে গ্রেফতার ক‌রে থানায় নেয়।

ওসি মামুনুর রশীদ ব‌লেন, ‘গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় দোলনা‌কে গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা‌ হ‌বে।’

মামলার এজাহা‌রে নাম আছে কিনা এমন প্রশ্নের জবাবে ও‌সি ব‌লেন, ‘তার নাম নেই। অজ্ঞাত আসা‌মি তা‌লিকায় প্রাথ‌মিক তদ‌ন্তে প্রাপ্ত আসা‌মি ‌হি‌সে‌বে গ্রেফতার করা হয়ে‌ছে।’

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম