স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ২০:৪১আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২০:৪১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ‘অলঙ্কার জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই জুয়েলার্স দোকানের পাশের এক লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের অলঙ্কার জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, অলঙ্কার জুয়েলার্সের পাশের লাইব্রেরি দোকানের ভেতর দিয়ে ঢুকে তার দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও স্বর্ণালঙ্কার না দেখে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন। তারা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কার্তিক চন্দ্র সরকার বলেন, ‘প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ড্রয়ার থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এক ভরি স্বর্ণের দাম প্রায় দেড় লাখ টাকা। সবমিলিয়ে এক কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।’

ওসি বুলবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্স দোকানের পাশের লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী