সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:০৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা (সনাতন ধর্মাবলম্বী) নিজেদের কখনও ছোট মনে করবেন না, বহিরাগত মনে করবেন না। যারাই এ দেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এ দেশের নাগরিকে। আপনাদের যেকোনও রাজনীতি করবার বা না করবার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো-মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার। আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সনাতন সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সনাতন সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোটা দুটি ফুল।’ ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দ্যের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।’

মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বলেন, ‘আমাদের হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমত-সহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।’ তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে যে সমাজে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে সেটা উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেওয়ার মানুষ না। আমি সোশ্যাল মিডিয়া দেখি না।’

সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দিরপাড়ার মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের