টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের পর্যটন এলাকায় জনসমাগম নিষেধ

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৮:৩২আপডেট : ১১ জুন ২০২১, ১৮:৩২
image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকের টিলা, যাদুকাটা নদীসহ সব পর্যটন এলাকায় জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) এ ঘোষণা দিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, করোনার সংক্রমণের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আজ থেকে তাহিরপুরের সব পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম বন্ধ রেখেছি। যদি কেউ আইন অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, তাহিরপুরের পর্যটন এলাকায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে পর্যটকরা ঘুরতে আসছেন। যেহেতু দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে সে ক্ষেত্রে এ এলাকার সব পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ এসব এলাকায় ঘুরতে আসা অনেক পর্যটককে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের