লন্ডনে ছুরিকাঘাতে সিলেটের যুবক নিহত

সিলেট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় একটি রেস্টুরেন্টে কাজ করার সময় সহকর্মীর ছুরিকাঘাতে সিলেটের বিয়ানীবাজারের এক যুবক নিহত হয়েছেন। নিহত সেলিম উদ্দিন (৩৪) বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামের মৃত সাদ মিয়ার ছেলে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর লন্ডনের একটি এলাকায় বসবাস করছেন সেলিম। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি তাকে বৈধভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। বৈধভাবে বসবাসের সুযোগ পাওয়ার কয়েকদিন পর রেস্টুরেন্টে কাজ শুরু করেন। শুক্রবার রেস্টুরেন্টের রান্না ঘরের কাজ নিয়ে সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সহকর্মী রান্না ঘরের ছুরি দিয়ে সেলিমকে আঘাত করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম উদ্দিনের চাচাতো ভাই ইমরান আহমদ। তিনি বলেন, শুক্রবার যে রেস্টুরেন্টে কাজ করতেন সেলিম সেখানে রান্না ঘরের কাজ নিয়ে সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সহকর্মীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

/এএম/ 
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম