অফিসে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৮:১৬ আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জে আবুল কাশেম নামে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজারের নিজামপুর এলাকায় আশার অফিসে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবুল কাশেম (৪৮) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খবিলাশপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি আশার ফেঞ্চুগঞ্জ-১ অঞ্চলের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। এর আগে ঘটনাস্থলে পুলিশ এলেও কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, অফিস চলাকালীন রবিবার সকালে বাবুর্চি মো. ফজল মিয়ার (৩৬) সঙ্গে আবুল কাশেমের বাগবিতণ্ডা হয়। বাবুর্চির পাশাপাশি পিয়নের কাজ করতেন ফজল মিয়া। বাগবিতণ্ডার কিছুক্ষণ পর দা দিয়ে আবুল কাশেমের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, ‘আশা অফিসে বাবুর্চির পাশাপাশি পিয়নের কাজ করতেন ফজল মিয়া। কোনও একটি বিষয় নিয়ে সকালে আবুল কাশেমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ফজলের। ধারণা করছি, বাগবিতণ্ডার জেরে আবুল কাশেমকে দা দিয়ে কুপিয়ে করেছেন ফজল।’

লুৎফর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে পলাতক আছেন ফজল মিয়া। আমরা জানতে পেরেছি, তিনি জকিগঞ্জ উপজেলার পীরেরচক গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছি আমরা। অভিযুক্ত ফজল মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা