সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার

সিলেট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে আগামীকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন পরিবহনশ্রমিক নেতারা।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা সড়ক পরিবহনশ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি  ময়নুল ইসলাম। তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অনতিবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া আমাদের সামনে আর কোনও পথ খোলা থাকবে না।

তিনি বলেন, ন্যায্য ৫টি দাবি জানিয়ে পরিষদের উদ্যোগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সব সেক্টরেও পাঠানো হয়েছে। এ ছাড়া একই দাবিতে গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে পরিবহনশ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্তু এরপরও আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

পরিবহনশ্রমিকদের ৫ দফা দাবি হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপকমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় করা গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।

এ ছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন পরিবহনশ্রমিকরা।

/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি