বিএনপির সমাবেশের আগের দিন থেকে মৌলভীবাজারে ধর্মঘট

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ২৩:০৪আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২৩:০৪

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে মৌলভীবাজারে দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। 

সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ ও ব্যাটারিচালিত টমটম চলাচল বন্ধের দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ধর্মঘট ডাকা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বেরিরপাড় বাসস্ট‍্যান্ড এলাকায় সমিতির কার্যালয় থেকে এ ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা মিনিবাস মালিক গ্ৰুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমানসহ নেতৃবৃন্দ। রাতে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে গ্রিল লাগানো বন্ধ, ব‍্যাটারিচালিত অবৈধ টমটম চলাচল বন্ধ, ট্রাক, ট‍্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ‍্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাকস্ট‍্যান্ড নির্মাণের দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সব রুটে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বলেন, ‘কয়েকটি দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা ধর্মঘট ডেকেছি। ধর্মঘটের সঙ্গে বিএনপির বিভাগীয় সমাবেশের কোনও সম্পর্ক নেই।’

প্রসঙ্গত, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। ওই দিন সকাল ৬টা থেকে পরদিন রবিবার সকাল ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী