অভিযান দেখে অপারেশন থিয়েটারে রোগী রেখে পালালেন চিকিৎসক-স্টাফ

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৮

হবিগঞ্জে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়া স্টাফ দিয়ে সিজার অপারেশন করানোর অপরাধে ‘দ্য জাপান বাংলাদেশ হাসপাতালের’ ব্যবস্থাপককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে গেছেন চিকিৎসক।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাসপাতাল ব্যবস্থাপকের নাম আরিফুল ইসলাম আরিফ।

জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক জানান, হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘দ্য জাপান বাংলাদেশ হাসপাতালের’ বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ নানা অভিযোগ ছিল স্বাস্থ্য বিভাগের কাছে। বুধবার বিকালে সেখানে তিনি গিয়ে দেখেন, রোগীর সিজার চলছে। নিয়ম অনুযায়ী সিজার বা অপারেশনের সময় একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও সার্জন থাকার কথা। কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক উম্মে কাসমিয়া জাহান অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়া সাধারণ নার্স ও আয়াদের সহযোগিতা নিয়ে সিজার করছিলেন।

তিনি আরও জানান, সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়েই চিকিৎসক উম্মে কাসমিয়া জাহান ও অপারেশন থিয়েটারে থাকা অন্য স্টাফরা পালিয়ে যান। এ সময় হাসপাতালের ব্যবস্থাপক আরিফুল ইসলাম আরিফকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালের নিজেস্ব কোনও চিকিৎসক, নার্স ও লাইসেন্স নবায়ন না থাকায় সিভিল সার্জন বাদী হয়ে হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের নামে একটি নিয়মিত মামলা করেছেন বলেও জানান।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী