জুয়ার আসর থেকে দলিল লেখক সমিতির সভাপতিসহ ৪ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১২:৪৬আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২:৪৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নবীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতিসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর এলাকার নুরুল হকের বসত ঘরে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে আক্তারুজ্জামান চৌধুরী ওরফে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৬), দুর্গাপুর (কামালপুর) গ্রামের তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৫)।

হবিগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) এসআই অভিজিত ভৌমিক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের উত্তর পাড়াস্থ নুরুল হকের বসত ঘরে জুয়ার আসর থেকে চার জনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে