ঘরের আড়ায় ঝুলছিল কিশোরীর মরদেহ

সিলেট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ১০:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:৪৮

সিলেটের বিশ্বনাথে রেখা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পৌর শহরের রাজনগর গ্রামস্থ কলোনি থেকে লাশ উদ্ধার করা হয় ।

জানা যায়, ওই কিশোরী প্রায় ৭ মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হুছনা বেগের (২৫) এর সঙ্গে ওই কলোনিতে বাস করছিল। কিশোরীর মা ময়না বেগম সৌদি আরবে থাকেন।

সৎ মা হুসনা বেগম বলেন, মঙ্গলবার সকাল থেকে রেখা তার দাদির বাসায় যাওয়ার জন্য বলছিল। ঘরের কাজ শেষ করে দুপুরে গোসল করে যাওয়ার জন্য বললে জানায় সে যাবে না। কয়েকবার বলার পর আমি আর আমার দুই ছেলে পাশেই তাদের দাদির বাসায় যাই। ওই বাসা থেকে ফিরে দেখি রেখার ঘরের দরজা ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করে সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে সে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশে খবর দিই।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান জানান, লাশ সিলেট  এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি