ইন্টারভিউ শেষে বাড়ি যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

সিলেট প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২৩:২৬ আপডেট : ১২ জুন ২০২৩, ২৩:২৬

সিলেটের বালাগঞ্জে ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। সোমবার (১২ জুন) বিকালে বালাগঞ্জের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা ৭টায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুর রহমান সিলেট শহরে ছিলেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার চাকরির ইন্টারভিউয়ে ছিলেন। বিকালে বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে মাদ্রাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।

নিহতের ভাই এবাদুর রহমান বলেন, সকালে তার আরেক ছোট ভাই মতিউর রহমান একই গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পথে আসতে নিষেধ করেছিলেন। এর জের ধরেই শহরে থাকা আতিকুর রহমান বাড়ি যাওয়ার পর হাঁটাহাঁটির সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে।

বালাগঞ্জ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত আতিকুরের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে।

/এফআর/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা