বাসচাপায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

সিলেট প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ০৮:৪৭ আপডেট : ২৮ জুন ২০২৩, ০৮:৫৭
সিলেটের ওসমানীনগরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার সেতুর সামনে দুর্ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন- জুয়েল মিয়া (২২) ও আসমা বেগম (৪৫)। জুয়েল শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে ও নিহত আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।
 
ওসমানীনগর থানার ওসি সাছুদুল আমিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী মিতালী বাসটি শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার কাছে যাত্রীবাহী একটি অটোরিকাশাকে চাপা দেয়। এসময় বাসটি উল্টে যায়। এ সময় অটোরিকশার চালক জুয়েল মিয়া, যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। 
 
তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
/আরআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা