মেয়াদ শেষের আগেই আরিফুলকে ‘সাবেক মেয়র’ সম্বোধন করে বিএনপির চিঠি

সিলেট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

টানা দুইবার মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তবে দলের নির্দেশে গত ২১ জুন অনুষ্ঠিত এই সিটির নির্বাচনে অংশ নেননি তিনি। তাই নতুন মেয়র নির্বাচিত হলেও আরিফুল হক চৌধুরী মেয়রের পদে আছেন আগামী নভেম্বর পর্যন্ত।

এদিকে, দলের নির্দেশ মান্য করায় সিলেটের এই নেতাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তবে পদোন্নতি দিয়ে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দলীয় প্যাডে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে আরিফুল হককে ‘সাবেক মেয়র’ উল্লেখ করা হয়েছে।

নিয়ম অনুসারে মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ এ বছরের ৭ নভেম্বর শেষ হবে। সেই অনুযায়ী বর্তমানেও তিনি মেয়র। অথচ নিজ দলের কেন্দ্রীয় নেতারা দায়িত্ব ছাড়ার আগেই তাকে সাবেক বানিয়ে দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

মেয়াদ শেষের আগেই আরিফুলকে ‘সাবেক মেয়র’ সম্বোধন করে বিএনপির চিঠি

এ বিষয়ে জানতে আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। এমনকি মেসেজ পাঠালেও সাড়া দেননি।

জানা গেছে, চিঠিতে আরিফুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে আরিফুল হকের পদবির স্থানে লেখা রয়েছে–সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র সিলেট সিটি করপোরেশন। পদোন্নতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি