সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭

সিলেটে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (২১ জানুয়ারি) সকালে তদন্ত কমিটি গঠন করা হয়।

অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে বলে অফিস আদেশে বলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এদিকে, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা আড়াই থেকে তিনশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সালাউদ্দিন মিয়া বাদী হয়ে এই মামলা করেন।

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত আড়াই থেকে তিনশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি।’

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী আহত হন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে আহতদের সিলেটে আনতে অ্যাম্বুলেন্স চেয়ে না পেয়ে চিকিৎসকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এর জেরে মধ্যরাতে উত্তেজিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুলেন্স, হাসপাতালের আসবাবপত্র এবং জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম। আগুন দেওয়া হয় একটি সরকারি জিপে। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

/এএম/
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা